রাজধানীতে ৪৩টি হাতবোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের বিজলী মহল্লার সরকারি কলোনির পেছনে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৪৩টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক রায়হান উদ্দিন খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিজলী মহল্লার একটি পরিত্যক্ত স্থানে বস্তার মধ্যে হাতবোমাগুলো পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।