রাজধানীতে 'বগ্ড়্যার মেলা' শুক্রবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি এবং জেলায় উৎপাদিত প্রসিদ্ধ পণ্য দই, মহাস্থানের কটকটি, হাগরাই আলু ও মরিচ তুলে ধরতে ১৩ জানুয়ারি থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘বগ্ড়্যার মেলা’।
রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে এ মেলার আয়োজন করছে ঢাকার বৃহত্তর বগুড়া সমিতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া।
বগুড়া প্রেসক্লাবে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরে আয়োজক কর্তৃপক্ষ। ঢাকার বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাসুদুর রহমান বলেন, ১৩ জানুয়ারি সকাল ১০টায় দর্শনার্থীদের জন্য মেলার গেট উন্মুক্ত হবে। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৪ জানুয়ারি মেলা মঞ্চে আঞ্চলিক গান, পালাগান ও বাউলগান পরিবেশন করা হবে। এ ছাড়া বগুড়ায় জন্ম নেওয়া দেশবরেণ্য শিল্পীরা গান গাইবেন।