রাজধানীতে 'বিস্ফোরণে' দগ্ধ ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব রামপুরায় ‘গ্যাসের বিস্ফোরণে’ দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দগ্ধ এক ব্যক্তির স্বজনের ভাষ্য।
দগ্ধ দুজন হলেন সজীব (২৬) ও রাকিব (২২)।
ভোররাত সাড়ে চারটার দিকে দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, রাকিবের শরীরের ২৫ শতাংশ ও সজীবের ১০ শতাংশ পুড়ে গেছে।