রাজধানীর এলজিইডি ভবনে সিআরডিপি বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে গতকাল সোমবার ‘সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বা সিআরডিপির প্রকল্প বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই প্রকল্পে অর্থায়ন করছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, প্রকল্প পরিচালক এস কে আমজাদ হোসেন, এডিবি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।ঢাকা ও খুলনা মহানগরে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য করণীয় কাজের একটি তালিকা তৈরি করা হবে এ প্রকল্পের অধীনে। সেই তালিকা হস্তান্তর করা হবে এডিবির কাছে। সেখান থেকে গুরুত্ব নির্ধারণ করে বিভিন্ন কাজে অর্থায়ন করবে এডিবি। গতকালের কর্মশালায় এই দুই মহানগরের উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকল্প সম্পর্কে একটি সার্বিক ধারণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।