রাজধানীর এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় সোমবার দিবাগত রাতে একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১১ টা ৫ মিনিটে রোজ ভিউ প্লাজা নামের একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। রাত পৌনে ১২টার দিকে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।