বস্তিতে আগুন, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর এলাকার পুলপাড়ের বস্তিতে আজ রোববার সকালে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘর। আগুন লাগার পর তা নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী। ছবি: জাহিদুল করিম
রাজধানীর মোহাম্মদপুর এলাকার পুলপাড়ের বস্তিতে আজ রোববার সকালে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘর। আগুন লাগার পর তা নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী। ছবি: জাহিদুল করিম

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশু দগ্ধ হয়ে নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে পুলপাড় বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আগুনে দগ্ধ হয়ে ফাতেমা নামের সাড়ে তিন বছরের একটি শিশু নিহত হয়েছে। পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।