রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত পৌনে নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বজল সরকার প্রথম আলোকে বলেন, আগুন নেভানোর জন্য ১২ টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।