রাজধানীর খিলগাঁওয়ে স্কুলশিক্ষককে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে স্থানীয় যুবলীগ নেতা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ঘটনার শিকার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে তিনি স্কুলে যাওয়ার সময় স্থানীয় পাকা মসজিদের সামনে নুরুজ্জামান জুয়েলসহ কয়েকজন তাঁকে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।খিলগাঁও উচ্চবিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি স্কুলের কমিটি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় যুবলীগ নেতা নুরুজ্জামান এ ঘটনা ঘটান। হাফিজুর রহমান কয়েক দিন আগে গঠিত হওয়া স্কুলের পরিচালনা পর্ষদ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ জানান, হাফিজুর রহমান এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।