রাজধানীর গ্রিন রোডে একটি ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গ্রিন রোডের একটি ভবনে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ১টা ২০ মিনিটে গ্রিন রোডের ১৫২ নম্বর বাসার দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।