রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বস্তাবন্দী লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে আজ শনিবার সকালে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ প্রথম আলোকে জানান, আজ সকালে দক্ষিণ বনশ্রীর কে-ব্লকের কাজী বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সিরাজুল ইসলাম শেখ জানান, কেউ হত্যা করে লাশ বস্তায় ভরে এখানে ফেলে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।