রাজধানীর পূর্ব তেজতুরি বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব তেজতুরি বাজারের একটি দোকানে আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি জানাতে পারেননি।