রাজধানীর বৃষ্টিচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় সোমবার সকাল থেকেই হচ্ছে টানা বৃষ্টি। এতে বিপাকে পড়েছে পথচারী ও খেটে খাওয়া মানুষ। ছবিতে সেই রাজধানীর বিভিন্ন এলাকার সেই চিত্র তুলে ধরা হলে।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

বৃষ্টি হলেও উপায় নেই, জীবিকার দায়ে খেটে খাওয়া মানুষকে বেরিয়ে পড়তে হয়েছে। ছবিটি আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার হাজারীবাগ-সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তোলা।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

মুষলধারে বৃষ্টিতে চলছেন রিকশারোহীরা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

বৃষ্টি কি কমেছে? ট্রাকে উঠে পড়া কয়েকজনের কৌতূহলী দৃষ্টি। ছবিটি বেলা দেড়টার দিকে শাহবাগ মোড় থেকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

হঠাৎ শুরু ভারী বৃষ্টি। তাই দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা। ছবিটি শাহবাগ মোড় থেকে বেলা দেড়টার দিকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

হঠাৎ বৃষ্টিতে আটকে পড়েছে অনেকেই। তাই পদচারী সেতুর নিচে দাঁড়িয়ে অপেক্ষা। ছবিটি বেলা দেড়টার দিকে শাহবাগ মোড় থেকে তোলা।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

ঝুম বৃষ্টিতে ছাতা হাতে পরিবহনের জন্য অপেক্ষায় এরা। ছবিটি সোমবার দুপুরে ঢাকার তোপখানা রোড এলাকা থেকে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

ঝুম বৃষ্টির মাঝেই এক ছাতার নিচে তিন শিক্ষার্থীর রিকশায় চলা। ছবিটি বেলা দেড়টার দিকে শাহবাগ মোড় থেকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

বৃষ্টি থেকে রক্ষা পেতে পদচারী সেতুতে দৌড়ে উঠছেন এরা। ছবিটি বেলা দেড়টার দিকে শাহবাগ এলাকা থেকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

মুষলধারে বৃষ্টিতে মোটরসাইকেলে যাত্রা। ছবিটি দুপুরে শাহবাগ এলাকা থেকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

বৃষ্টিতে কেউ কেউ পড়ে ভোগান্তিতে আবার অনেকে এতে মেতে ওঠে দুষ্টমিতে। ঝুম বৃষ্টিতে ভিজছে ওরা। একে অপরের গায়ে পানি ছিটিয়ে মজা করছে। ছবিটি দুপুরে ঢাকার শাহবাগ মোড় থেকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

বৃষ্টিতে শিশুকে কোলে নিয়ে যাচ্ছেন মা। ছবিটি বেলা দুইটার দিকে শাহবাগ পদচারী সেতু থেকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

বৃষ্টি কমে এলে ছাতা হাতে যানবাহনের জন্য অপেক্ষায় মানুষ। ছবিটি বেলা দুইটার দিকে ঢাকার শাহবাগ মোড় থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

সকালের দিকে থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর নাজিমউদ্দিন রোডে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। ছবিটি সোমবার দুপুরে তোলা।