রাজধানীর মাণ্ডায় এক নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ মাণ্ডার একটি বাড়ি থেকে গতকাল রোববার দুপুরে পুলিশ লাগেজে ভরা এক নারীর লাশ উদ্ধার করেছে। ওই নারীর দুই পা বাঁধা ছিল। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সবুজবাগ থানা সূত্র জানায়, খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান পুলিশ নিয়ে মাণ্ডার দানবের গলির কে এম সোহরাবের বাড়ি র একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করেন। তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পুলিশ হত্যা মামলা করেছে। সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, বাড়ির মালিক সোহরাব পুলিশকে জানিয়েছেন দুই মাস আগে আতিয়ার ও শিরিন দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ির ওই কক্ষ ভাড়া নেন। তাঁরা গত মার্চ মাসে সোহরাবকে এক মাসের ভাড়াও দেন। গত শুক্রবার থেকে ওই কক্ষের বাইরে থেকে তালা লাগানো দেখা যায়। ওসি জানান, বাড়ির মালিক আরও জানিয়েছেন আতিয়ার ভাড়ায় ওঠার সময় তাঁর বাড়ি ঢাকার অদূরে ধামরাই বলে জানিয়েছিলেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা।