রাজধানীর মিরপুরে ঝুটপট্টিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের একটি ঝুটপট্টিতে আজ শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
দুপুর ১২টার দিকে ঝুটপট্টিতে এ আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।