রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, আজ দুপুরে একটি সাইকেলে করে আরমান (১৮), ফয়সাল (২০) ও মো. আন্না (১৮) মৎস্য ভবন থেকে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় যাত্রীবাহী একাট বাস সাইকেলটিকে ধাক্কা দিলে আরমান, ফয়সাল ও আন্না আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আরমানকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক আরমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ফয়সাল ও আন্নার চিকিৎসা চলছে।