রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়ার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের দিন রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে শুক্রবার ছাড়া খেলা অনুষ্ঠিত হওয়ার অন্য কর্মদিবসে সংশ্লিষ্ট শহরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তাভাবনা চলছে।বিশ্বকাপ উপলক্ষে গঠিত নিরাপত্তা জাতীয় কমিটি থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটিতে পাঠানো হচ্ছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের জানান, বিশ্বকাপ ক্রিকেট চলাকালে খেলোয়াড় ও অতিথিরা যেসব সড়ক দিয়ে চলাচল করবেন, ওই সব সড়ক থেকে ভিক্ষুক ও হকারদের সাময়িকভাবে অপসারণ করা হবে। এ ক্ষেত্রে ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে ভিক্ষুকদের রাখা হবে। ঢাকা সিটি করপোরেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এই উদ্যোগ বাস্তবায়ন করবে। সাহারা খাতুন আরও বলেন, অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট থেকে হোটেল ও স্টেডিয়াম পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা বলয় থাকবে। যানজট এড়াতে কয়েকটি সড়ক একমুখী চলাচলের জন্য নির্ধারণ করা হবে। বিশেষ ক্ষেত্রে হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে। সভা সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেট চলাকালে বিদ্যুর‌্যা সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ৯০টি বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।