রাজধানীর শ্যামপুরে পোশাক কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুরে লাল মসজিদের কাছে আলম গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ সংবাদ নিশ্চিত করেছেন।
শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুরের ওই পোশাক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।