রাজধানীর শ্যামলীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলী এলাকায় আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ করেন।

গতকাল সোমবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শ্যামলীতে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধকারীরা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।