রাজধানীর সঙ্গে উত্তরের ১৬ জেলার বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে গতকাল রোববার থেকে আবারও অনির্দিষ্টকালের কোচ ধর্মঘট ডাকায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১৬টি জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ এ ধর্মঘটের ডাক দিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটিও এর সঙ্গে একাত্মতা ঘোষণা করায় উত্তরাঞ্চল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট যাত্রাপথে প্রায় এক হাজার কোচ চলাচল বন্ধ রয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল লতীফ বলেন, নৌপরিবহনমন্ত্রী মহাখালী ও বগুড়ার মালিক-শ্রমিকদের মধ্যকার বিরোধ দুই দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও সমস্যার সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, বগুড়ার মালিকদের কোচ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, আলোচনায় বসার জন্য দুই পক্ষের সঙ্গেই প্রশাসনের যোগাযোগ চলছে।