প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১১টি জেলার বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল থেকে ঢাকার গাবতলীর সঙ্গে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও রংপুর বিভাগের আট জেলার বাস চলাচল শুরু হয়েছে। তবে বগুড়া-রাজধানীর মহাখালী পথে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত বহাল রয়েছে।বগুড়া-মহাখালী পথে শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল কোচ চালু নিয়ে বগুড়ার কোচ মালিক-শ্রমিকদের সঙ্গে মহাখালী টার্মিনালের কোচ মালিক-শ্রমিকদের সৃষ্ট বিরোধের জের ধরে বগুড়ার বাস মালিক-শ্রমিকেরা গত শনিবার রাত থেকে ঢাকার সঙ্গে ১১ জেলার বাস চলাচল বন্ধ করে দেন।