সাততলা বস্তিতে আগুনে পুড়েছে শতাধিক ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ বলছে, প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, শতাধিক ঘর পুড়ে গেছে।

আগুনে পুড়ে গেছে এত দিনের সংসার। অসহায় দৃষ্টিতে তা-ই দেখছেন এক বৃদ্ধা। ছবিটি রাজধানীর মহাখালীর সাততলা বস্তি-সংলগ্ন এলাকা থেকে সোমবার সকালে তোলা। ছবি: হাসান রাজা
আগুনে পুড়ে গেছে এত দিনের সংসার। অসহায় দৃষ্টিতে তা-ই দেখছেন এক বৃদ্ধা। ছবিটি রাজধানীর মহাখালীর সাততলা বস্তি-সংলগ্ন এলাকা থেকে সোমবার সকালে তোলা। ছবি: হাসান রাজা

দুই ঘণ্টা পর গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।