রাজধানীর সিম্ফোনি টাওয়ারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের সিম্ফোনি টাওয়ারের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সোয়া ১১টার দিকে আট তলা ভবনের চার তলায় আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সব কটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাত ১১টা ৫০ মিনিটে প্রথম আলোকে এসব তথ্য জানানো হয়েছে।