রাজধানীর স্বদেশ টাওয়ারে আগুন, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে এ আগুন লাগে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমানের দেওয়া তথ্যমতে, হতাহতের ঘটনা ঘটেছে আগুনে সৃষ্ট তীব্র ধোঁয়ার কারণে। এর মধ্যে আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৬টা ২০ মিনিটে মারা যান। অন্যরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক আনোয়ার হোসেন মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।