রাজধানীর হাইকোর্ট এলাকায় বাসের ধাক্কায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাইকোর্ট এলাকায় বাসের ধাক্কায় রিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুভযাত্রা পরিবহনের একটি বাস কদম ফোয়ারার কাছে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ফরিদ ও দুই যাত্রী আহত হন। আহত দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল কবির জানান, রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুই নারী যাত্রীকে আদ দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। বাস ও রিকশা উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।