হাজারিবাগের বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারিবাগের বালুরমাঠের পাশের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ আগুন লাগে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন সম্পূর্ণ নির্বাপণ না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। এখনো সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।