রাজধানীর ৪০ শতাংশ মানুষ স্বাস্থ্যসেবা বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বর্তমানে এক কোটি ২০ লাখ মানুষ বাস করছে। প্রতিবছর প্রায় তিন থেকে চার লাখ মানুষ নতুন করে ঢাকায় আসছে, এদের অধিকাংশই দরিদ্র। অন্যদিকে ঢাকার জনসংখ্যার ৪০ শতাংশ বাস করছে বস্তিতে। বস্তিবাসী এই জনগোষ্ঠীর জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবা নেই।গতকাল রোববার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘দ্রুত নগরায়ণ এবং নগর স্বাস্থ্য: চ্যালেঞ্জ মোকাবিলায় কি আমরা প্রস্তুত?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা এমিনেন্স ও প্লান বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজকেরা বলেন, বস্তির জনঘনত্ব রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে ২০০ গুণ বেশি। এসব বস্তিতে পয়োব্যবস্থা ও পানির সংকট তীব্র। অন্যদিকে এসব এলাকা সহজেই বন্যাকবলিত হয়। এসব বস্তিতে সংক্রামক ও অসংক্রামক ব্যাধি দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কবীর, বিইউএইচএনের সভাপতি এ এম জাকির হুসেইন, সংস্থার উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, সদস্যসচিব শামীম হায়দার প্রমুখ।