রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার রাতে মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৫৯ কিলোমিটার দূরে ভারত-মিয়ানমার সীমান্তে। এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৮৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ঢাকা আবহাওয়া দপ্তর জানায়, গতকাল ঢাকায় সন্ধ্যা সাতটা ৫৩ মিনিট ৪৭ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, রাঙামাটি, চুয়াডাঙ্গা, নীলফামারী, পঞ্চগড়, পটুয়াখালী, সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।