রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহ গড়াতে না-গড়াতে দ্বিতীয়বারের মতো মৃদু ভূকম্পনে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। বিকেল চারটা ২২ মিনিটের দিকে বিভিন্ন স্থানে এই ভূকম্পন অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকা আবহাওয়া অফিস থেকে ৯৬ কিলোমিটার দূরে কুমিল্লার কাছাকাছি বাংলাদেশ-ভারত সীমান্তে।রাজধানী ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূকম্পনের সময় ভবনগুলো কেঁপে উঠলে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন।