রাজধানীসহ বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার সকালে মৃদু ভূকম্পন হয়েছে। খবর ইউএনবির।আবহাওয়া বিভাগ জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল চার। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে ৬৪ কিলোমিটার দূরে কুমিল্লা ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী কোনো স্থানে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।