রাজন হত্যার মতো দ্রুত বিচার চাইছেন স্বজন-এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদন মোহন কলেজের ছাত্র আবদুল আলী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন তাঁর এলাকার বাসিন্দা ও স্বজনেরা। গতকাল বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নিয়ে আবদুল আলীর মা লাভলী বেগম বলেন, ‘আবদুল আলী আমার নাড়িছেঁড়া ধন। রাজনের বিচার জলদি অওরও (হচ্ছে) হুনি বাড়ি থাকি ওই দিন আদালতে গিয়া দাবি জানাইয়া পিপি সাবরে কইয়া আইছি, এক মাস গেল কোনো কিছুই তো অইল না!’
গত ১২ আগস্ট মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ কর্মী আবদুল আলী (১৯)। তিনি মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ছাত্রলীগের কলেজ কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। আবদুল আলীর বাড়ি দক্ষিণ সুরমার সিলামে।