রাজনগর চা-বাগানে শ্রমিক ধর্মঘট, পরে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের রাজনগর চা-বাগানের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার ধর্মঘট করেছেন। এ সময় শ্রমিকেরা বিভিন্ন প্রকার কাজ থেকে বিরত থাকেন। চা-শ্রমিক সূত্রে জানা গেছে, ১৫০ টাকা মজুরি, গৃহহীন শ্রমিকদের ঘর প্রদান, অসুস্থদের সহজ কাজ প্রদান, ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে আসছেন শ্রমিকেরা। কিন্তু এসব বাস্তবায়ন হচ্ছে না। শ্রমিকেরা অভিযোগ করেন, বাগান কর্তৃপক্ষ চা-শ্রমিক ও বাগান পঞ্চায়েত নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করলে গতকাল মঙ্গলবার রাজনগর চা-বাগানের শ্রমিকেরা সকাল সাতটা থেকে ধর্মঘট শুরু করেন।