রাজনগর ডিগ্রি কলেজে ছাত্রলীগের ভাঙচুর, বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস ফেলে দলীয় সভায় েযাগ দিতে শিক্ষার্থীরা আপত্তি করায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর ডিগ্রি কলেজে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে কলেজের একটি কক্ষে একাদশ শ্রেণীর অর্থনীতির ক্লাস চলছিল। এ সময় ছাত্রলীগের চার-পাঁচজন কর্মী ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের দলীয় সভায় অংশ নিতে বলে। শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা তাতে আপত্তি জানালে ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে কক্ষের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রকিবকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলালউদ্দিন আহমদ বলেন, ‘ছাত্ররা কলেজে গন্ডগোল করেছে। দরজা ও বেঞ্চ ভাঙচুর করেছে। এ জন্য কলেজ ছুটি দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে আগামীকাল কলেজ পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছে। সভায় কত দিন কলেজ বন্ধ থাকবে—সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ গতকাল বিকেলে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।