রাজনগর বিএনপির দুই নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন কমিটি থেকে পদত্যাগ করেছেন। গত বুধবার রাতে দলের জেলা শাখার সভাপতি এম নাসের রহমানের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। বিএনপি সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ওই দুই নেতা পদত্যাগ করেন। আশরাফুজ্জামান খান বলেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। উপজেলা বিএনপির সভাপতি জামি আহমদ বলেন, এখনো পদত্যাগপত্র গৃহীত হয়নি।