রাজনগরে একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের মাছ মারাকে কেন্দ্র করে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লুলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, লুলু মিয়ার বাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বড়গাঁও খালের পাড়ে। খালটিতে শিশুদের মাছ ধরা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে রোববার বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন লুলু মিয়াকে খালের পানিতে ফেলে দিয়ে সেখানেই কুপিয়ে হত্যা করে। রাজনগর থানার ওসি মো. নিজাম উদ্দিন গতকাল সোমবার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।