রাজনগরে চা-শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানের ভূমি থেকে চা-শ্রমিকদের উচ্ছেদ পরিকল্পনা বন্ধসহ নয় দফা দাবিতে গত শুক্রবার সন্ধ্যায় রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানে চা-শ্রমিক সমাবেশ হয়েছে। বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রতন রবিদাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, শ্রমিকনেতা আপনা নাইডু, সাবেক পঞ্চায়েত সভাপতি বাবুলাল গোঁড়, ওসমান মিয়া সর্দার, চেমানা নাইডু, রামনা নাইডু, রামবাবু নাইডু, শাহ মোহাম্মদ প্রমুখ।অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বেকার তরুণ-তরুণীদের চাকরির বন্দোবস্ত ও বহিরাগত শ্রমিক নিয়োগ বন্ধের ঘোষণা, চা-বাগানে চা ব্যতীত অন্য কোনো প্রকল্প স্থাপনের পরিকল্পনা বন্ধ ও ছায়াবৃক্ষ নিধন না করা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা, বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ ও এমবিবিএস চিকিৎসক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় শ্রেণীকক্ষ বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষক স্থায়ীকরণ, বাগানের প্রতিটি সেকশনে ওজনঘর নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা ও শ্রমিক লাইনের রাস্তা সংস্কার, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা এবং চা-শ্রমিকদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করা।