প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের চান্দপুর চা-বাগানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য চা-শ্রমিকদের ফসলি জমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে ছয়টি চা-বাগানে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চা-শ্রমিক ভূমি রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।
এই উদ্যোগের প্রতিবাদে সোমবার রাজনগর উপজেলার ইটা, মাথিউড়া ও উদনা চা-বাগানে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।
চা-বাগান পঞ্চায়েত কমিটি সূত্রে জানা গেছে, চান্দপুর চা-বাগানের চা-শ্রমিকদের ফসলি জমি অধিগ্রহণ করার উদ্যোগের প্রতিবাদে চা-শ্রমিক ভূমি রক্ষা কমিটি রাজনগরের করিমপুর, আমিনাবাদ, ইন্দানগর, উত্তরভাগ, বটতল ও গাগরাছড়া চা-বাগানে গতকাল দুই ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল। ঘোষণা অনুযায়ী শ্রমিকেরা কাজে যোগদান থেকে বিরত থাকেন।