রাজনগরে দেয়ালধসে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা-বাগানে মাটির ঘরের দেয়াল ধসে এক শিশু মারা গেছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটায় ভারী বৃষ্টি চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশুর নাম চুমকি রজক (৫)। সে ওই বাগানের অডিত রজকের মেয়ে। এই ঘটনায় আহত হয়েছেন অডিত রজকের বোন বির রজক (৬০)।
চা-শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার করিমপুর চা-বাগানসহ রাজনগর উপজেলায় কয়েক দফা ভারী বৃষ্টি হয়েছে। রাতে বৃষ্টির সময় করিমপুর চা-বাগানের অডিত রজকের মাটির তৈরি ঘরের দেয়াল ধসে পড়ে। এ সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চুমকি রজক মারা যায়।