রাজনগরে ধরা পড়া সাপটি লাউয়াছড়ায় অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির একটি রাজ কোবরা সাপ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন বিভাগের কর্মকর্তারা সাপটি অবমুক্ত করেন। গত রোববার রাজনগর উপজেলার জাদুগুল পূর্বখাসমহল গ্রামের বাসিন্দা মো. হান্নান মিয়ার টিলাভূমিতে সাপটি ধরা পড়ে। এরপর সাপটিকে একটি বস্তায় আটকে রাখা হয়। গত বুধবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে নির্মিত ‘মিনি চিড়িয়াখানায়’ রাখেন।ওই চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেব জানান, সাপটি ১২ ফুট লম্বা। ওজন প্রায় ২০ কেজি। বিপন্ন প্রজাতির এ সাপটি খুবই বিষাক্ত। স্বাধীনতার পর এখানে এ প্রজাতির সাপ আর দেখা যায়নি। এ প্রজাতির সাপ অন্য প্রজাতির সাপ খেয়ে জীবনধারণ করে।বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. নুরুল ইসলাম জানান, সাপটি দেখতে কুচকুচে কালো। শরীরে আট-নয় ইঞ্চি পরপর রয়েছে সাদা ডোরাকাটা দাগ।