রাজনগরে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরগুল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের পৃথক দুটি হামলায় মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। যাদুরগুল গ্রামে গত শুক্রবার সন্ধ্যা ও রাতে ওই হামলা হয়।আহতরা হলেন, যাদুরগুল গ্রামের বাসিন্দা হাসনা আক্তার, তাঁর মেয়ে রিমা আক্তার ও একই গ্রামের যুবক হোসেন মিয়া। হোসেন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অপর দুজনকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনায় রাজনগর থানায় অভিযোগ করেছেন হাসনা আক্তার।আরও সংঘর্ষের আশঙ্কায় গতকাল শনিবার ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি আচার্য। হাসনা আক্তার বলেন, ভূমি দখলে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি কিছুদিন আগে একটি মামলা করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাঁদের ওপর শুক্রবার সন্ধ্যায় হামলা করে। এ সময় স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাছন মিয়া বলেন, মকবুল আলীসহ কিছু স্কুলের জায়গা দখল করে ধান চাষ করছেন। এ নিয়ে কিছুদিন ধরে এলাকায় বিরোধ চলছে। বিদ্যালয় এলাকাটি সম্পূর্ণ খাসজমি।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, এ ব্যাপারে মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।