রাজনগরে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ব্যক্তি উদ্যোগে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার মাটির রাস্তা সংস্কার করা হয়েছে। এতে স্থানীয় অন্তত ৩০ গ্রামের ৫০ হাজারেরও বেশি মানুষের চলাচলের দুর্ভোগ দূর হলো।স্থানীয় সূত্র জানায়, উপজেলার কামারচাক ইউনিয়নের পালপুর থেকে ধলাই ফেরিঘাট শ্যামেরকোনা পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয় প্রায় ৩০ বছর আগে। কিন্তু এর পর থেকে রাস্তাটির আর সংস্কার করা হয়নি। স্থানীয় লোকজনের পক্ষে তাই এ রাস্তা দিয়ে হেঁটে চলাচল করাও দুরূহ হয়ে পড়ে। জেলা সদরে যেতে হলে স্থানীয় মানুষকে ১৫ থেকে ২০ কিলোমিটার পথ ঘুরতে হতো। জনদুর্ভোগ দূর করতে কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হোসেন ও তাঁর পরিবারের প্রবাসী সদস্যরা এগিয়ে আসেন। তাঁদের অর্থায়নে প্রায় এক মাসে রাস্তাটিতে মাটি কেটে সংস্কার করা হয়েছে।