রাজনগরে ভূমিধসে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা-বাগানে ভূমিধসে ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে চা-শ্রমিক পরিবারের রিয়া রায় (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা ও এক বোন। গতকাল শুক্রবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
চা-শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা-বাগানের কালু টিলা এলাকায় টিলার মাটি ধসে পড়ে। ধসে পড়া মাটি পাশের এক চা-শ্রমিকের ঘরের দেয়ালের ওপর পড়ে। এতে দেয়ালটি ভেঙে ঘরের ভেতর পড়লে খাটে ঘুমন্ত অবস্থায় দেয়ালের নিচে চাপা পড়ে রিয়া মারা যায়। আহত হন রিয়ার বাবা মন্টু রায় ও বোন মাধবী রায় (১২)।