রাজনগরে মাছ ধরাকে কেন্দ্র করে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের করাদাইর নদে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।
ইউএনও আইনুর আক্তার বলেন, শুধু নদ এলাকায় বিবদমান দুই পক্ষের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা নেই।
পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ইউনিয়নের করাদাইর নদে মাছ ধরাকে কেন্দ্র করে কাশিমপুর এলাকার ইসলামপুর গ্রামের দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে।