রাজনগরে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস বিষয়ে এক মতবিনিময় সভা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করে জেলা তথ্য অফিস। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকেন্দ্রে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজনগরের ইউএনও আইনুর আক্তার। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা মো. ইমরানুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন, সাংবাদিক শংকর দুলাল দেব, আবদুর রহমান সোহেল প্রমুখ।