রাজনগরে স্কুলভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চৌধুরী আছিয়ার রহমান একডেমির একটি ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই তা নিয়ন্ত্রণে আসে।
একাডেমি সূত্রে জানা গেছে, ভবনের টিনের দালানের ষষ্ঠ শ্রেণীর জানালা খুলে কে বা কারা ক ও খ শাখার মাঝের কাপড়ের পর্দায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু পর্দা পুড়েই আগুন নিভে যায়। এতে পুরো ভবনে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
একডেমির প্রধান শিক্ষক ব্রজ গোপাল দত্ত বলেন, রাতের বেলা নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। ভবনের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।