রাজনগরের কামারচাকে হরতাল পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে গতকাল সোমবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলার উছমানগড় অথবা শমশেরনগরের নাম অনুসারে প্রস্তাবিত নতুন উপজেলার সঙ্গে কামারচাক ইউনিয়নকে জড়িত করার প্রতিবাদে কামারচাক ‘ইউনিয়ন জনস্বার্থে সংগ্রাম পরিষদ’ এই হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে তারাপাশা-শমশেরনগর সড়কে যান চলাচল ও তারাপাশা বাজারে দোকানপাট বন্ধ ছিল।এলাকাবাসী জানান, কামারচাক ইউনিয়ন দীর্ঘকাল থেকে রাজনগর উপজেলার অন্তর্ভুক্ত। রাজনগরের সঙ্গে যোগাযোগব্যবস্থাও ভালো। কামারচাক ইউনিয়নের ৪২টি গ্রাম থেকে রাজনগর উপজেলা সদরের দূরত্ব তিন থেকে চার মাইলের মধ্যে। কিন্তু প্রস্তাবিত নতুন উপজেলার সঙ্গে দূরত্ব প্রায় ১৫ মাইল।