রাজনীতি রাজনীতিকদেরই ভাগ্যোন্নয়ন করেছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনীতি শুধু রাজনীতিবিদদেরই ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। দেশের তরুণ সমাজের জন্য, ভবিষ্যত্ প্রজন্মের জন্য এই রাজনীতি কিছুই দিতে পারেনি।

আজ বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘আমাদের দেশের ঐতিহ্যবাহী কালচার (সংস্কৃতি) আজ বিলীন হওয়ার পথে। আমাদের স্বদেশীয় কালচার ত্যাগ করে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর সংস্কৃতিতে আসক্ত হয়ে পড়েছি। এ থেকে মুক্তি পেতে হলে রাজনীতিবিদদের দেশ ও জাতির স্বার্থে এক টেবিলে বসে সব সমস্যার সমাধান করতে হবে।’

সাবেক এই সেনাশাসক বলেন, ‘আমার ভাবতে অবাক লাগে, ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ভেতরেও তারা এক টেবিলে বসতে পারলেও আমাদের দেশের দুই নেত্রীকে এক টেবিলে বসানো যায় না।’

সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে প্রমুখ।