রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিকদের সম্মানে আজ বুধবার ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়।
এতে বিএনপির নেতা ও দলটির নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। ইফতারে জোটের বাইরে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও জেএসডির আ স ম আবদুর রব উপস্থিত ছিলেন।
আজকের ইফতারে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তাঁর প্রতিনিধি হিসেবে কাউকে সেখানে দেখা যায়নি।
ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আর এ গণি, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।