রাজনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সরকারি বাসভবন গণভবনে রাজনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। খবর বাসসের।ইফতার অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।