‘রাজনীতিতে আদর্শ ও সততার অবস্থান ফিরিয়ে আনতে মোহামঞ্চদ ফরহাদের মতো রাজনৈতিক নেতাদের সঞ্চরণ করতে হবে।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ কমরেড মোহামঞ্চদ ফরহাদের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমরেড মোহামঞ্চদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল ও কমরেড মোহামঞ্চদ ফরহাদ মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ তাঁর জন্মস্থান বোদা উপজেলা সদরের ধানহাটিতে এ সঞ্চরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাশেদা খানম। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী। সারোয়ার আলী বলেন, কমরেড ফরহাদ বিশ্বব্যাপী শোষিত-নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করে করে গেছেন। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন।সাংবাদিক মোজামেঞ্চল হোসেন বলেন, মোহামঞ্চদ ফরহাদ একজন প্রতিশ্রুতিশীল নেতা ও দক্ষ সাংসদ ছিলেন। যাঁর অকাল মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দেশের মূলধারার রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও অধঃপতনের ধারা চলছে। কমিউনিস্ট পার্টির সঙ্গে মতভেদ থাকলেও রাজনীতিতে আদর্শ ও সততার অবস্থান ফিরিয়ে আনতে মোহামঞ্চদ ফরহাদের মতো রাজনৈতিক নেতাদের সঞ্চরণ করতে হবে। সভায় বক্তব্য দেন সাংবাদিক বিভূরঞ্জন সরকার, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসরাফুল আলম, ওয়ালীউল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, এরশাদ হোসেন সরকার প্রমুখ।