রাজনীতিতে বৈষম্য কমানোর পুরস্কার পেল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য বাংলাদেশ ‘উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল অ্যাওয়ার্ড’ লাভ করেছে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ পদক হস্তান্তর করেন। গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ পদক গ্রহণ করেন।